অত্যাচার করতো বাবা,সহ্যের সীমা পেরোতেই বাবাকে জ্যান্ত পুড়িয়ে মারল মেয়ে

অত্যাচার করতো বাবা,সহ্যের সীমা পেরোতেই বাবাকে জ্যান্ত পুড়িয়ে মারল মেয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৩ মার্চ ২০২১: চাঁদপাল ঘাটের পার্ক থেকে উদ্ধার হল বৃদ্ধের জ্বলে যাওয়া দলা পাকানো দেহ। পার্কের ধারে পড়ে থাকা পোড়া মাংস পিণ্ড প্রথমে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে এসে পৌঁছায় নর্থ পয়েন্ট থানার পুলিশ।

পুলিশের তদন্তে বেরিয়ে আসে এক সাংঘাতিক ঘটনা। কলকাতার বুকে এমন ঘটনা দেখে তাজ্জব সকলেই। বাবাকে জ্যান্ত পুড়িয়ে মারল তার নিজের মেয়েই। অভিযুক্ত মেয়ে পিয়ালী ডিভোর্সের পর বাবার কাছেই থাকত। তার অভিযোগ বাবা তাকে মদ খেয়ে মারধর করার পাশাপাশি অত্যাচার করত তাই সে বাবাকে খুন করার পরিকল্পনা করে। মৃত্যুর আগে মেয়ের সঙ্গেই তিনি বেরিয়েছিলেন এমনটাই জানতে পারে পুলিশ। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে জিজ্ঞাসা করায় এই সমস্ত তথ্য উঠে আসে। ওই ব্যক্তির বাড়ি তোপসিয়ার ক্রিস্টোফার রোডে। নাম বিশ্বনাথ আঢ্য(৫৪)। অভিযুক্ত মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন…আড়িয়াদহ কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী রাজু ব্যানার্জি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top