নিজস্ব সংবাদদাতা ২৩মার্চ ২০২১উওর ২৪ পরগনা: বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের পঞ্চবল্লী গ্রামে ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকাল থেকে হাতে ফেস্টুন ব্যানার নিয়ে শতাধিক গ্রামবাসি পানীয় জলের সংকট, দীর্ঘদিন ধরে এই দাবিতে একদিকে রাস্তা অবরোধ করেছে অন্যদিকে ভোট বয়কট এর ডাক দিয়েছে।
গরম পড়তেই সেখানে পানীয় জলের সংকট দেখা দিয়েছে, কয়েক কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হয়, পাশাপাশি জল কিনে খেতে হয় ।এটা দীর্ঘদিনের সমস্যা। দুলদুলি ও হেম নগর রোড অবরোধ করেন স্থানীয় মহিলারা। তারা বলেন,জলের দাবিতে দীর্ঘদিন ধরে এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি তাই আজ তারা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে। তার পাশাপাশি ভোট বয়কট করার হুশিয়ারি দিয়েছে তারা। স্থানীয় সূত্রের খবর ওখানে জলের লেয়ার কম হওয়ার কারণে জল সংকট পঞ্চবল্লী গ্রামে। এমনকি পানীয় জলের কল গুলো খারাপ হয়ে পড়ে রয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরে সমস্যায় পড়তে হয় স্থানীয় ও গ্রামবাসীদের তাই বাধ্য হয়ে এবার একদিকে ভোট বয়কট ।অন্যদিকে অবরোধ শুরু করেছি যতক্ষণ পর্যন্ত পানীয় জলের সমস্যা না মিটবে ততক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবে।
আরও পড়ুন…পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে তৃণমূল প্রার্থীদের উপর হামলা বিজেপি কর্মী সমর্থকদের



















