আলু নিয়ে বচসার জেরে ড্রাইভার এর কলার বোন ভেঙ্গে দিল অপরাধ ড্রাইভার

আলু নিয়ে বচসার জেরে ড্রাইভার এর কলার বোন ভেঙ্গে দিল অপরাধ ড্রাইভার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৩ মার্চ ২০২১ জলপাইগুড়ি: আলু রাখা নিয়ে বচসার জেরে ড্রাইভারের কলার বোন ভেঙে দিলো অপর এক ড্রাইভার। হিমঘরে আলু রাখার লাইনে বেনিয়ম।

প্রতিবাদ করতে গেলে গাড়ির লিভার দিয়ে মেরে ড্রাইভারের কলার বোন ভেঙে দেওয়ার অভিযোগ উঠলো অপর এক ড্রাইভারের বিরুদ্ধে। ঘটনায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলো ট্রাক মালিকের পরিবার। ঘটনার তদন্ত করে দোষী ড্রাইভারকে উপযুক্ত শাস্তি এবং বেআইনি ভাবে চলা ট্রলি বন্দ করার দাবীতে প্রতিবাদে মুখর হলো ইউনাইটেড ট্রাক ওনার্স এসোসিয়েশন। ট্রাক ওনার্স এসোসিয়েশন সুত্রে জানা গেছে সোমবার দুপুরে জলপাইগুড়ি ৭৩ মোড় সংলগ্ন একটি কোল্ড স্টোরো নিজের লড়ি নিয়ে আলু রাখতে গিয়েছিলেন জলপাইগুড়ি সেন পাড়া এলাকার বাসিন্দা রতন দেবনাথ ৫৩।কোল্ড স্টোরেজের লম্বা লাইন মেনে তিনি লাইনেই ছিলেন। অভিযোগ ঐ সময় বে লাইন করে কোল্ড স্টোরে ঢুকতে যায় একটি ট্রলি। রতন বাবু প্রতিবাদ করলে তাকে ট্রলিতে থাকা লিভার দিয়ে মেরে কলার বোন এবং তার হাত ভেঙে দেয় ঐ ট্রলি চালক। এরপর তাকে সবাই মিলে ধরতে গেলে ভিরের সুযোগ নিয়ে পালিয়ে যায়।এরপর স্থানীয়রা রতন বাবুকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে তাকে শিলিগুড়ি রেফার করে দেওয়া হয়। বর্তমানে তিনি শিলিগুড়িতে চিকিৎসাধীন। ঘটনায় সোমবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রতন দেবনাথের পরিবার। এহেন আক্রমনের প্রতিবাদ জানিয়ে ইউনাইটেড ট্রাক ওনার্স এসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি সঞ্জীব ঘোষ বলেন এই ধরনের আক্রমনের তীব্র প্রতিবাদ করছি। আমরা সবাই মিলে থানায় এসে ঐ ট্রলি চালককে অবিলম্বে গ্রেফতার করা ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পুলিশের দৃষ্টি আকর্ষণ করলাম। রাস্তায় বে আইনি ভাবে ট্রলি চলছে তা বন্দ করার দাবী জানিয়ে গেলাম। অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা বিভিন্ন প্রান্তে পথ অবরোধ করবো বলে জানান তিনি।

আরও পড়ুন…সুন্দরবনে পানীয় জল নেই, ভোট বয়কট করতে কলসি হাড়ি বালতি নিয়ে রাস্তা অবরোধ 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top