বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দিনহাটায়

বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দিনহাটায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৪ মার্চ ২০২১ কোচবিহার,দিনহাটা  : বিজেপির শহর মন্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটা শহরের ডাকবাংলো পাড়ায় ।

পশু হাসপাতালের ভিতর ঘরের বারান্দায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ তাকে মেরে খুন করা হয়েছে । আর এই ঘটনায় দিনহাটার তৃণমূলের নেতৃত্ব জড়িত বলেও তাদের অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দিনহাটা মহকুমা থানার পুলিশ। কিভাবে এ ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন…ভারতীয় রেলে ধূমপান এবং দাহ্য পদার্থ বহনের বিরুদ্ধে শুরু হলো অভিযান

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top