সুরজিৎ কর পুরকায়স্থ কে অপসারিত করল নির্বাচন কমিশন

সুরজিৎ কর পুরকায়স্থ কে অপসারিত করল নির্বাচন কমিশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৪মার্চ ২০২১:সুরজিৎ কর পুরকায়স্থ কে অপসারিত করল নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন তাকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরানোর পাশাপাশি, কোন দায়িত্বে রাখা যাবে না বলে, নির্দেশিকা জারি করল কমিশন।

সুরজিৎ কর পুরকায়স্থকে নিয়ে বিগত কয়েক বছর ধরেই নাগাড়ে একাধিক অভিযোগ তুলে এসেছে বিরোধীরা। সপ্তাহখানেক আগেই সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন নগরপাল সুরজিৎ কর পুরকায়স্থকে তলব করে ইডি। একবার তো রাজভবন থেকেও তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। ফলে কমিশনের নির্দেশ মেনেই অপসারিত হতে হল তাঁকে।২০১৮ সালের ১৩ মে রাজ্যের নিরাপত্ত উপদেষ্টার পদে নিয়োগ করা হয়েছিল সুরজিৎ কর পুরকায়স্থকে। তিনি অবসরপ্রাপ্ত এডিজি ও আইপিএস। বুধবার একটি নির্দেশিকা জারি করে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন চলাকালীন তিনি কোনও ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না।

আরও পড়ুন…অবশেষে দলীয় কর্মীদের ক্ষোভের মাঝে নির্বাচনী প্রচারে কালিয়াগঞ্জ এসে পৌছলেন বিজেপি প্রার্থী সৌমেন রায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top