নিজস্ব সংবাদদাতা ২৫ মার্চ ২০২১ পূর্ব মেদিনীপুর: আর কয়েক ঘন্টার মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা মিতালী সংঘ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে প্রথম দফা ভোটে ত্রিশটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে যার প্রচারকার্য শেষ দিন বৃহস্পতিবার।
ইতিমধ্যেই সভামঞ্চের কাজ শেষ করে ফেলেছে কর্মী সমর্থকরা। পাশাপাশি আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে গোটা সভা মঞ্চ। তবে এই সভা মঞ্চ থেকে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন সেই দিকেই নজর থাকবে আমাদের।



















