নিজস্ব সংবাদদাতা ২৫ মার্চ ২০২১ উত্তর ২৪ পরগনা:ব্যারাকপুর মহাকুমার টিটাগর থানা এলাকার পুরাণবাজারে বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ হয়েছেন মধু বাবুরাও নামে এক বিজেপি কর্মী।
তিনি প্রয়াত মনিশ শুক্লার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পেশায় টেলারিং এর কাজ করেন।কাল রাত নটা নাগাদ আচমকা তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। যারা গুলি চালিয়েছে তারা তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর সঙ্গে ছিলেন। কি কারণে গুলি এখনো তা পরিষ্কার নয়। গুলিবিদ্ধ শিবির কর্মীকে বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেখান থেকে পড়ে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়াত মনিশ শুক্লার বাবা ব্যারাকপুর এর বর্তমান বিজেপির প্রার্থী ডাক্তার চন্দ্রমণি শুক্লা অভিযোগ করেন। পরিকল্পিতভাবেই এই হামলা চালিয়েছে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর অনুগামীরা। নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই এই হামলা। যদিও টিটা গড়ের তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরী সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি বলতে পারবেন কি কারণে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে এর সঙ্গে তৃণমূলের কোন রাজনৈতিক সম্পর্ক নেই।
আরও পড়ুন…ভয়াবহ আগুনে ভস্মীভূত খড়গপুর গোলবাজারের তিনটি দোকান



















