শীতল কুচির ঘটনার তীব্র নিন্দা করলেন অধীর রঞ্জন চৌধুরী

শীতল কুচির ঘটনার তীব্র নিন্দা করলেন অধীর রঞ্জন চৌধুরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১০ এপ্রিল ২০২১শীতলকুচির মৃত্যুর ঘটনায় বাংলায় নির্ভয়ে ভোট দান ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করলেন অধীর চৌধুরী। শনিবার দুপুরে বহরমপুর দলীয় কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরী বলেন আটদফা নির্বাচন হওয়া সত্ত্বেও এ বাংলায় বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে না সেটা বড় উদ্বেগের।

সারা ভারতবর্ষের কাছে বাংলার ভাবধারা ধর্ষিত হচ্ছে । রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘাত লাগাবার জন্য উস্কানি দিচ্ছে তৃণমূল। শীতল কুচির ঘটনা নিন্দা করছে কংগ্রেস। অন্যদিকে এদিন নওদা ব্লকের কেদারচাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তৃনমুল প্রধান রিম্পা মন্ডল সহ উপপ্রধান এবং আট জন পঞ্চায়েত সদস্য এবং রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৫০ জন তৃণমূল কর্মী সমর্থক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন।তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর চৌধুরী।

আরও পড়ুন…উলুবেরিয়ার দশভাগাতে উদ্ধার বিজেপি কর্মী নন্দ নস্করের ঝুলন্ত দেহ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top