নিজস্ব সংবাদদাতা ১১ এপ্রিল ২০২১ দক্ষিণ ২৪পরগণা,গোসাবা: সুন্দরবনের পিরখলীর জঙ্গল থেকে একটি বাঘ নদী সাঁতরে গোসাবার চড়ঘেরি গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলে ঢুকে পড়ে শুক্রবার সকালে। বিষয়টি সাথে সাথেই গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারেন বন কর্মীরা।
এরপর গ্রামবাসী ও যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের সাথে নিয়ে বনকর্মীরা বাঘটিকে তাড়িয়ে পুনরায় নদী পার করে পীরখালির জঙ্গলে ফিরিয়ে দেন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস বলেন, ” একটি বাঘ এদিন সকালে জঙ্গল থেকে বেরিয়ে নদী সাঁতরে গ্রাম লাগোয়া নদীর চরের জঙ্গলে ঢুকে পড়েছিল, আমাদের কর্মীরা সেটিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দিয়েছে।”



















