নিজস্ব সংবাদদাতা ১৬ এপ্রিল ২০২১দুর্গাপুর : নির্বাচনকে আরো স্বচ্ছ করতে এবার একশো শতাংশ বুথে ভিভিপ্যাড মেশিন বসছে। এতে ভোটাররা দেখতে পাবে তার ভোট ঠিক জায়গায় পড়লো কিনা।
শুক্রবার দুর্গাপুরের সিটিসেন্টারের পলাশডিহাতে বেসরকারী এক আইন কলেজে এই ভিভিপ্যাড মেশিনের কমিশনিং এর কাজ শুরু হলো। সকাল নটা থেকে সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এই কাজ শুরু করল কমিশনের আধিকারিকরা। একই সাথে মেশিন পরীক্ষার জন্য হলো মক পোলও। একহাজার মক পল হলো এইদিন। দুর্গাপুর পূর্বের (২৭৬)বিধানসভা কেন্দ্রের সাড়ে তিনশো বুথের মক পোল হলো শুক্রবার। সিপিআইএম ও তৃণমূল নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে যদিও বিজেপি দুই দলকে কটাক্ষ করে বলেছে এরপর নিশ্চিত হারের পরও এরা নির্বাচন কমিশনকে হারের জন্য দায়ী করবে। দুর্গাপুরে এই মক পোল হয়ে যাওয়ার পর ভিভি প্যাড মেশিন সিল হয়ে যাবে, চলে যাবে দুর্গাপুর পূর্ব, পশ্চিম, পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জ বিধানসভাতে। আজ দুর্গাপুর পূর্বের হলো এরপর ধাপে ধাপে আগামী কাল থেকে বাকি বিধানসভা কেন্দ্রগুলির জন্য ভিভি প্যাড মেশিন পরীক্ষা হবে।
আরো পড়ুন…নির্বাচনের আগে সল্টলেকে বিভিন্ন প্রবেশ পথে শুরু হল নাকা চেকিং



















