জনসাধারণের পায়ে ধরে মাস্ক পরার অনুরোধ শিলিগুড়িতে

জনসাধারণের পায়ে ধরে মাস্ক পরার অনুরোধ শিলিগুড়িতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৩ এপ্রিল ২০২১শিলিগুড়ি: হুহু করে প্রতিদিন বাড়ছে সংক্রমনের হার। করোনাকে লাগাম টানতে শিলিগুড়ি ব্যবসায়ী সংগঠন গুলো এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে মাস্ক ছাড়া গ্রহকদের কোনো সামগ্রী বিক্রি করবে না ক্রেতারা। পাশাপাশি শহরের বেশ কিছু বানিজ্যিক প্রতিষ্ঠান ‘মাস্ক ছাড়া কোনো পরিষেবা না’ তা জানিয়ে দিয়েছে তাদের ক্রেতাদের।

তার মধ্যে শহর জুড়ে বেশ কিছু সেচ্ছাসেবী সংগঠন তাদের মত সচেতনতা গড়ে তুলতে শিলিগুড়িবাসীদের মধ্যে উদ্যোগী হল। শুক্রবার শিলিগুড়ি বিধান মার্কেট ব্যাবসায়ী সংগঠন ও একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরে বিধান মার্কেটে ক্রেতা ও বিক্রিতাদের সচেতনতা বার্তা দিতে এক শিবিরের আয়োজন করা হয়। এইদিন মাস্ক বিহীন ক্রেতা ও বিক্রতাদের পায়ে পরে মাস্ক পরে বাড়ির বাইরে বের হওয়ার আহবান জানানো । সংগঠনের দাবি পায়ে পড়ে মাস্ক বিহীন সকলকে সচেতন করতে এই অভিনব প্রচেষ্টার মাধ্যমে সকলের কাছে মাস্ক পরে রাস্তায় বের হওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলুক সকলে এই আবেদন করা হয়।

আরও পড়ুন…ইডি দফতরে হাজিরা দিতে এলেন মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top