নিজস্ব সংবাদদাতা ২৫ এপ্রিল ২০২১উত্তর ২৪পরগণা:ভাটপাড়া রিলায়েন্স জুটমিলে আচমকা সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে মিল বন্ধ করে দেওয়া কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভাটপাড়ায়।
এই এলাকায় নির্বাচন উপলক্ষে কয়েকদিন মিল ছুটি থাকার পর আজ মিলটি খোলার কথা ছিল। কিন্তু সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে মিলটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এরপর এই বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। সমস্ত রাজনৈতিক দলের ইউনিয়ন অফিস ভাঙচুর করে মিলের সামনে ঘোষপাড়া রোডের ওপর আগুন ধরিয়ে দেয় উত্তেজিত শ্রমিকরা। এরপর ঘটনাস্থলে দমকল এসে আগুন নেভানোর কাজ করে এবং ভাটপাড়া থানার বিশাল পুলিশবাহিনী আছে পরিস্থিতি সামাল দেয়।নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেই মিল কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে চক্রান্ত করে মিলটি বন্ধ করে দিয়েছে।তা সত্ত্বেও কোন রাজনৈতিক দলের নেতাদের দেখা না পাওয়ায় নেতাদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দেয় শ্রমিকরা।




















