চন্দ্রনাথ রথ খুনে সিবিআইয়ের বড় সাফল্য, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত

চন্দ্রনাথ রথ খুনে সিবিআইয়ের বড় সাফল্য, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে বড় সাফল্য পেল সিবিআই। এই মামলায় অভিযুক্ত রাজ কুমার সিংকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার আগেই নৃশংসভাবে খুন করা হয়েছিল চন্দ্রনাথ রথকে। ঘটনার তদন্তভার পরে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।
সোমবার সিবিআই এবং মুজফফরনগর পুলিশের যৌথ অভিযানে উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে গ্রেফতার করা হয় রাজ কুমার সিংকে। তদন্তকারী সূত্রে খবর, হরিদ্বার থেকে দিল্লির দিকে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত। সেই সময় এনএইচ-৫৮ জাতীয় সড়কের ছাপার টোল প্লাজা এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়।
তদন্তকারীদের অনুমান, গ্রেফতার এড়াতেই রাজ কুমার সিং পালানোর ছক কষছিল। এর আগে এই মামলায় রাজ সিং, ময়ঙ্ক রাজ মিশ্র এবং ভিকি মৌর্য নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জেরা করেই রাজ কুমার সিংয়ের নাম সামনে আসে বলে সিবিআই সূত্রে খবর। এই নিয়ে চন্দ্রনাথ রথ খুনের মামলায় মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল চার।
মঙ্গলবার ধৃত রাজ কুমার সিংকে সিবিআই আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা মনে করছেন, তাঁকে জেরা করে খুনের নেপথ্যে থাকা বৃহত্তর চক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
উল্লেখ্য, গত ৬ মে রাতে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। প্রথমে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) তদন্ত শুরু করে। সেই সময় উত্তরপ্রদেশের বালিয়া থেকে শার্প শুটার রাজ সিংকে গ্রেফতার করা হয়। পরে বিহারের বক্সার থেকে ধরা পড়ে ময়ঙ্ক রাজ মিশ্র ও ভিকি মৌর্য। তদন্তকারীদের দাবি, এই তিনজনই সরাসরি খুনের ঘটনায় জড়িত ছিল।
এরই মধ্যে গত রবিবার চন্দ্রনাথ রথের শ্রাদ্ধানুষ্ঠানে তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চন্দ্রনাথের মাকে আশ্বাস দেন যে, এই হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top