ভোটের মুখে আরও শক্তিশালী হোলো কাঁকস ব্লক বিজেপি।

ভোটের মুখে আরও শক্তিশালী হোলো কাঁকস ব্লক বিজেপি।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কাঁকস, ১৪ ই মার্চ; ভোটের মুখে আরও শক্তিশালী হোলো কাঁকস ব্লক বিজেপি। বুধবার সন্ধ্যায় কাঁকসার গোপালপুর উত্তর পাড়ার ৩৫ টি পরিবার এদিন বিজেপিতে যোগদান করে। এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা মনোহর কোনার, রমন শর্মা সহ অভিজিৎ দত্ত সহ অন্যান্য রা।এদিন ওই ৩৫ টি পরিবারের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রমন শর্মা ও মনোহর কোনার।
বিজেপি নেতা রমন শর্মা বলেন তাদের মুখে সপাটে চর পড়লো যারা বলতো বিজেপি বড় লোকের পার্টি।বাংলায় যে পরিমানে সন্ত্রাস চলছে তাতে মানুষ সামনে আসতে পারছিল না। তবে কিছু কিছু জায়গায় মানুষ সাহস করে সামনে আসতে পারছে। এখানকার মানুষ যেমন শক্তিশালী তেমন দল ও এখানে শক্তিশালী তাই এবার লোকসভা নির্বাচনে এই এলাকা থেকে ৮০ শতাংশ ভোট বিজেপিতে পড়বে।
সদ্য বিজেপিতে যোগ দেওয়া টুটুল আঁকুরে বলেন এলাকায় তো তেমন কিছু উন্নয়ন দেখছি না ।আগে তৃণমূল করতাম কিন্তু প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি যে ভাবে একের পর এক মানুষের জন্য উন্নয়ন করছে তাতে এলাকার সবাই উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top