ফলতা পুনর্নির্বাচনের ভোটগণনা আজ, কড়া নিরাপত্তায় চলছে গণনা প্রক্রিয়া

ফলতা পুনর্নির্বাচনের ভোটগণনা আজ, কড়া নিরাপত্তায় চলছে গণনা প্রক্রিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দক্ষিন চব্বিশ পরগনা – দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ভোটগণনা আজ অনুষ্ঠিত হচ্ছে। গত ২১ মে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া পুনর্নির্বাচনের ফলাফল কী হতে চলেছে, তা জানতে এখন চূড়ান্ত উত্তেজনা রাজনৈতিক মহলে।
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ভোটগণনার কাজ। গণনাকেন্দ্রের চারপাশে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশেও জারি রয়েছে কড়া নজরদারি।
পুনর্নির্বাচনের দিন ফলতা কেন্দ্রের বিভিন্ন বুথে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছিল বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। তবে ফলাফল ঘিরে শাসক-বিরোধী উভয় শিবিরেই বাড়ছে উত্তেজনা। সকাল থেকেই গণনাকেন্দ্রের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা।
এই কেন্দ্রের ফলাফল কোন দিকে যায়, তার উপর এখন নজর রয়েছে গোটা রাজ্যের রাজনৈতিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top