পঞ্চায়েতে পরিষেবা বন্ধ চলবে না, সচিবদের আর্থিক ক্ষমতা দেওয়ার ইঙ্গিত পঞ্চায়েতমন্ত্রীর

পঞ্চায়েতে পরিষেবা বন্ধ চলবে না, সচিবদের আর্থিক ক্ষমতা দেওয়ার ইঙ্গিত পঞ্চায়েতমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক পঞ্চায়েতে পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগের মধ্যে কড়া বার্তা দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, সাধারণ মানুষের পরিষেবা কোনওভাবেই বন্ধ রাখা যাবে না। যেসব পঞ্চায়েতে জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে, সেখানে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিলীপ ঘোষের দাবি, বর্তমানে বেশ কয়েকটি পঞ্চায়েতে প্রধান ও সদস্যরা নিয়মিত উপস্থিত না থাকায় সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি জানান, জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তবে তাঁদের পঞ্চায়েতে এসে দায়িত্ব পালন এবং মানুষের পরিষেবা দেওয়া বাধ্যতামূলক। একই সঙ্গে তিনি জানান, পঞ্চায়েত সচিবদের আর্থিক ক্ষমতা বৃদ্ধির জন্য একটি বিল আনা হচ্ছে, যা চলতি সপ্তাহেই বিধানসভায় পেশ করা হতে পারে। সরকারের আশা, এই বিল পাস হলে প্রশাসনিক কাজের গতি আরও বাড়বে।

এছাড়াও ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যের আধিকারিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েতমন্ত্রী জানান, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে অংশ নেওয়া আধিকারিকরা পরে নিজ নিজ জেলা ও মহকুমা স্তরে অন্যদের প্রশিক্ষণ দেবেন, যাতে প্রকল্প বাস্তবায়নের কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top