নিম্নচাপের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি, আজ-আগামীকাল দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগের পূর্বাভাস

নিম্নচাপের জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি, আজ-আগামীকাল দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগের পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – সকাল থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আজ ও আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। ফলে বাইরে বেরোনোর আগে আবহাওয়ার পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ রবিবার শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি একাধিক জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top