বড় বাজেটের পুজোতেই নয়, ছোট পুজোর মণ্ডপেও হাজির হবেন শুভেন্দু! পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় বিশেষ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

বড় বাজেটের পুজোতেই নয়, ছোট পুজোর মণ্ডপেও হাজির হবেন শুভেন্দু! পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় বিশেষ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে পালাবদলের পর এ বার প্রথম দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই এবারের পুজোয় একাধিক বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। দেবীপক্ষের সূচনাতেই রাজ্যবাসীর জন্য বড় চমকের ইঙ্গিত আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রস্তুতির মধ্যেই পুজো উদ্বোধন ঘিরে আরও একটি বিশেষ পরিকল্পনার কথা দলীয় স্তরে জানিয়েছেন তিনি।

বিজেপি সূত্রে খবর, এ বার শুধু কলকাতা ও শহরতলির বাছাই করা বড় পুজো কমিটির আমন্ত্রণেই সীমাবদ্ধ থাকবেন না শুভেন্দু। সময়ের মধ্যে সম্ভব হলে তুলনায় ছোট পুজো কমিটির আমন্ত্রণও রাখবেন তিনি। অল্প সময়ের জন্য হলেও সংশ্লিষ্ট পুজোমণ্ডপে সশরীরে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার চেষ্টা করবেন বলে দলকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পুজো উদ্বোধনের জন্য ইতিমধ্যেই যে আমন্ত্রণগুলি আসছে, সেগুলির তালিকা তৈরি করার নির্দেশও দিয়েছেন শুভেন্দু। বুধবার বিধাননগরে রাজ্য বিজেপির দফতরে ‘জনতার দরবার’ কর্মসূচি শেষ হওয়ার পর দলীয় কার্যালয়ে বসে সঙ্গে থাকা আধিকারিকদের বিভিন্ন ক্লাব ও পুজো কমিটির নাম নথিভুক্ত করার নির্দেশ দেন তিনি।

এ দিনই দলীয় স্তরে নিজের পরিকল্পনার কথা স্পষ্ট করে শুভেন্দু জানিয়েছেন, তথাকথিত ‘বিগ বাজেট’ পুজোর গণ্ডির বাইরেও তিনি যেতে চান। সময় ও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ছোট পুজোগুলিতেও পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি উৎসবে সামিল হওয়ার লক্ষ্য রয়েছে তাঁর। ফলে পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন ঘিরে নতুন মাত্রা যোগ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top