কলকাতা
শুক্রবার, ২ অক্টোবর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘সেবা সেতু অভিযান’। আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ জনকল্যাণ শিবির। সকাল থেকে বিভিন্ন ক্যাম্পে ভিড় করছেন সাধারণ মানুষ। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, পিএম কিষাণ-সহ একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা ও আবেদন সংক্রান্ত সুযোগ মিলছে এই শিবিরে। যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি, তাঁদের জন্যও এই ক্যাম্প গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশেষ করে অন্নপূর্ণা যোজনায় নাম থাকা সত্ত্বেও যাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি অথবা যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁদের অনেকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সেবা সেতু ক্যাম্পে হাজির হচ্ছেন। নতুন করে অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সুযোগও এই শিবির থেকে মিলছে।
ক্যাম্পে যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখাই গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে যে নথিগুলি নিয়ে উপভোক্তারা যাচ্ছেন, তার মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং ব্যাঙ্কের পাসবই। এর পাশাপাশি অন্নপূর্ণা যোজনায় আগে আবেদন করে থাকলে সেই আবেদনের তথ্য বা আবেদনপত্রের জেরক্স কপিও সঙ্গে রাখা হচ্ছে। শুধু জেরক্স নয়, যাচাইয়ের প্রয়োজনে সংশ্লিষ্ট নথিগুলির অরিজিনাল কপিও সঙ্গে রাখছেন অনেকে।
অর্থাৎ, সেবা সেতু ক্যাম্পে অন্নপূর্ণা যোজনার কাজ করাতে গেলে আধার, ভোটার, প্যান, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবই এবং আগের আবেদনের তথ্য—এই নথিগুলির জেরক্স ও অরিজিনাল দুটোই সঙ্গে রাখলে নথি যাচাইয়ের সময় সুবিধা হতে পারে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ শিবিরে শুধু অন্নপূর্ণা নয়, একাধিক রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়ার সুযোগ রয়েছে। ফলে নির্দিষ্ট কোনও প্রকল্পের আবেদন বা সংশোধনের প্রয়োজন থাকলে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে নিকটবর্তী সেবা সেতু ক্যাম্পে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।




















