
নিজস্ব সংবাদদাতা,ভাটপাড়া,২২ ই জুন: *আজ ভাটপাড়ায় পরিদর্শনে যায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই দলে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ আলুওয়ালিয়া ছাড়াও সংসদীয় দলে আছেন সাংসদ সত্যপাল সিং ও বিডি রাম। মুম্বইয়ের প্রাক্তন পুলিস কমিশনার সত্যপাল সিং বাগপতের বিজেপি সাংসদ। আর ঝাড়খণ্ড পুলিসের প্রাক্তন ডিজি বিডি রাম পালামৌ-এর বিজেপি সাংসদ।ভাটপাড়ায় পৌঁছনোর পর এলাকা ঘুরে দেখে বিজেপি প্রতিনিধি দল। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। নিহতদের পরিবারবর্গের সঙ্গে। এলাকা ঘুরে বিজেপির সংসদীয় দলের প্রতিনিধি সুরিন্দর সিং আলুওয়ালিয়া মন্তব্য করেন, ভাটপাড়ার পরিস্থিতি বাংলার ভবিষ্যতের জন্য দুর্ভাগ্যজনক। ভোট পরবর্তী হিংসা চলছেই। জানান, ভাটপাড়ার সামগ্রিক পরিস্থিতির রিপোর্ট তাঁরা অমিত শাহকে দেবেন*।


















