ভরতপুরে ছাত্রীর মুখে অ্যাসিড কাণ্ডে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ

ভরতপুরে ছাত্রীর মুখে অ্যাসিড কাণ্ডে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ভরতপুর,১০ ই জুলাই :মুর্শিদাবাদ জেলার ভরতপুরে ছাত্রীর মুখে অ্যাসিড কাণ্ডে অভিযুক্ত যুবক জামাত সেখকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে বিনোদিয়া মোড় থেকে ওসি রবি মালাকার ওই যুবককে গ্রেফতার করে। বুধবার কান্দি মহকুমা আদালতে তুলে অভিযুক্ত যুবক জামাত শেখে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। তবে কান্দি মহকুমা আদালতের বিচারক সুস্মীতা মুখোপাধ্যায় অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, জামাত সেখ প্রতিবেশী এক তরুনীকে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করায় রবিবার রাতে দশম শ্রেণীর ওই ছাত্রী মিলা খাতুনের ওপর অ্যাসিড হামলার ঘটনা ঘটায়। আহত ছাত্রী মিলাএক্স খাতুন বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top