তৃণমূলের মিছিল শেষে বিজেপি কর্মীদের বেধড়ক মার, বাদ যায়নি মহিলা ও শিশু

তৃণমূলের মিছিল শেষে বিজেপি কর্মীদের বেধড়ক মার, বাদ যায়নি মহিলা ও শিশু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১১ ই জুলাই : তৃণমূলের মিছিল শেষে বিজেপি কর্মীদের বেধড়ক মার, বাদ যায়নি মহিলা ও শিশু।অভিযোগ কোমা গ্রাম পঞ্চায়েতের গাঙটে গ্রামে গতকাল তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল বের করা। হয় ৪০০ ৫০০ জনের এই মিছিল শেষ হওয়ার পর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বেশকিছু তৃণমূল কর্মী বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়। ভাঙচুর করা হয় বাড়ি, মারধর করা হয় বিজেপি কর্মীদের, বাদ যায়নি মহিলা ও শিশু। এবং সমস্ত তাই হয়েছে পুলিশের সামনে এমনটাই অভিযোগ বিজেপি কর্মীরা। তাদের আরও অভিযোগ পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে।

এদিন রাত্রে একত্রিত হয়ে বিজেপি কর্মীরা সিউড়ি থানায় এসে উপস্থিত হয় এবং লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

প্রসঙ্গত দিন কয়েক আগেই এই কোমা গ্রাম পঞ্চায়েতে দখল নিয়েছে বিজেপি। ৭ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ ৫ জন মেম্বার বিজেপিতে যোগদান করেছে। ফলে পায়ের তলায় অনেকটাই মাটি সরেছে তৃণমূল কর্মীদের, সে কারণেই এই হামলা বলে মনে করছে বিজেপি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top