
কে বা কারা এমন গুজব ছড়িয়ে দিলেন! পদ্মা নদীর উপর সেতু নির্মাণে এক লাখ মানুষের মুণ্ডু চাই! আর সেই গুজব আগুনের মতো ছড়িয়ে পড়লে গোটা বাংলাদেশে। কোথাও রটে গেল, সেতু নির্মাণে চাই ১৫ হাজার মানুষের মাথা! কোথাও গুজব, সেতুর জন্য এক লাখেরও বেশি মানুষের মুণ্ডু প্রয়োজন। এমন এক গুজব যার কোনও বাস্তব ভিত্তি নেই। সেতু নির্মাণের সঙ্গে মানুষের মাথার কী সম্পর্ক, তা ভেবে দেখলেন না সাধারণ মানুষ। কেউ বা কারা গুজব ছড়ালেন, আর সাধারণ মানুষ তা বিশ্বাস করে আতঙ্কে ভুগছেন।


















