পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বীরভূমের ২৩টি থানা একই সময় ঘেরাও করলো জেলা বিজেপি

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বীরভূমের ২৩টি থানা একই সময় ঘেরাও করলো জেলা বিজেপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম,২২শে জুলাই :পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বীরভূমের ২৩টি থানা একই সময় ঘেরাও করলো জেলা বিজেপি।
জেলা জুড়ে বিজেপির তরফ থেকে ২৩ টি থানা ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেইমতো দুবরাজপুর বিজেপির তরফ থেকে সকালেই দুবরাজপুর থানা ঘেরাও করা হয়। থানা ঘেরাও এরপর বিজেপির তরফ থেকে দুবরাজপুর থানা একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।

বিজেপি কর্মী সমর্থকদের ডেপুটেশনে রয়েছে মূলত ছটি দাবি। দাবি গুলি হল,

১) পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে।

২) আরোয়া গ্রামে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বিজেপি কর্মীরা। অথচ সেই সকল দুষ্কৃতীরা দিনের আলোয় ঘুরে বেড়ালেও পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না। ঐসকল দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।

৩) কোটা গ্রামে বিজেপি কর্মীদের উপর বোম মারার ঘটনায় কেন কেউ গ্রেফতার হয়নি।

৪) বিজেপি কর্মীদের বিনা প্ররোচনায় এবং মিথ্যা মামলায় ফাঁসানো যাবে না।

৫) পুলিশের সামনে তৃণমূল কর্মীরা আগ্নেয়াস্ত্র এবং বোম নিয়ে ঘোরা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

৬) লক্ষীনারায়নপুর অঞ্চলের রূপ শিমুল গ্রামের বিজেপি কর্মী ইনক্লাব বাগদির হাত ভেঙে দেওয়ার সত্বেও দোষীদের গ্রেপ্তার করা হয়নি কেন?

এই ৬ টি দফা নিয়ে আজ বিজেপি দুবরাজপুর থানায় ডেপুটেশন জমা দেয়। ডেপুটেশন জমা দেওয়ার পর বিজেপি নেতা জানান, দুবরাজপুর থানার ওসি শেখ মহঃ আলি কথা দিয়েছেন পুনরায় এমন ঘটনা ঘটবে না, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে।

একইভাবে পাঁড়ুই থানাতেও ডেপুটেশন দেয় বিজেপি। সেখানে ডেপুটেশন দিতে গিয়ে বিজেপি নেতা অর্জুন সাহা বলেন, বীরভূমের থানার পুলিশ এখন তৃণমূলের হয়ে কাজ করছে। ওসিরা এখন তৃণমূলের ব্লক সভাপতি আর এস.পি. জেলা সভাপতি। পাঁড়ুই থানায় বিজেপি কর্মীদের বিনাকারণে গ্রেফতার ও মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে।

বিজেপির বিক্ষোভ এবং ডেপুটেশন জমা পড়ে সিউড়ি থানাতেও। সেখানেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিজেপি। সিউড়ি তে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল।

অন্যদিকে একই রকম ভাবে পুলিশী নিষ্ক্রিয়তা নিয়ে মহঃবাজার থানাতেও বিজেপির তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন দেওয়া হয় বীরভূমের চন্দ্রপুর থানাতেও। বিজেপির তরফ থেকে জানা গিয়েছে এভাবে আজ জেলাব্যাপী ২৩ টি থানায় ডেপুটেশন এবং বিক্ষোভ দেখানো হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top