এটিএম ভেঙে টাকা লুট করার চেষ্টার ঘটনায় গ্রেফতার দুই

এটিএম ভেঙে টাকা লুট করার চেষ্টার ঘটনায় গ্রেফতার দুই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,১৯ই আগস্ট :এটিএম ভেঙে টাকা লুট করার চেষ্টার ঘটনায় গ্রেফতার দুই। উদ্ধার ১০ হাজার টাকার জালনোট। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার জ্যোতির্ময়ী কলেজের সামনে। গোপন সুত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বড় ছাতা নিয়ে থাকায় তাদের মুখ সিসিটিভি ফুটেজ এ ধরা পড়েনি।

পুলিশের তাড়ায় বাইক ফেলে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় তারা। বাইকের সুত্র ধরে তাদের কে ভাঙড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল আলমগীর সর্দার(২০), আকবর সর্দার(২৮)। এদের কাছ থেকে ২০টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। আজ তাদের বারুইপুর আদালতে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top