পুলিশ সেজে ডাকাতির ঘটনায় ধৃত চারজনের মধ্যে ৩ জন বাংলাদেশী

পুলিশ সেজে ডাকাতির ঘটনায় ধৃত চারজনের মধ্যে ৩ জন বাংলাদেশী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,২০ শে আগস্ট :নরেন্দ্রপুরে পুলিশ সেজে ডাকাতির ঘটনায় বাংলাদেশী যোগ পেল পুলিশ। ধৃত চারজনের মধ্যে ৩ জনেই বাংলাদেশের বাসিন্দা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দীপু শর্মা, রেজাউল শেখ, মামন শেখ ও সবুজ শেখ। শেষ তিনজনেই বাংলাদেশের বাসিন্দা। এদের মধ্যে রেজাউল দলের পান্ডা। সে বাংলাদেশ থেকে এখানে এসে এখানেই পরিচয় পত্র বানিয়েছে। এর আগে ডাকাতির কেসে কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে সে। সাত বছর জেলও খাটে। কিছুদিন চুপচাপ থাকার পর ফের ডাকাতি শুরু করেছে।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পুলিশের পোষাক, ১টা ছুরি, ৩রাউন্ড গুলি, কিছু গহনা ও ক্যাশ টাকা। এই ঘটনায় ৪ জন ধরা পড়লেও এখনো পলাতক ৭জন। ঘটনায় মোট ১১ জন জড়িত আছে বলে জানা গিয়েছে। পুলিশের পোষাক একটিই উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। তার খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top