নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২০ শে আগস্ট : বীরভূমের রামপুরহাটে মাঝ বয়সী এক মহিলাকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা সকালবেলায় রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের হোস্টেলের পিছনে সাহাবাগান এলাকায় ওই মাঝবয়সী মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পায়। মাঝ বয়সী ওই মহিলার পাশে দেশি মদের বোতল এবং চানাচুরের খালি প্যাকেট পড়েছিল। এর পরিপ্রেক্ষিতেই স্থানীয় বাসিন্দারা দাবি করেন, ওই মহিলাকে মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা শিখা সাহা জানান, “সকালে ঝাড়ুদার ওই মহিলাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর আমরা জল এবং চাদর ঢাকা দিয়ে দি। কিন্তু তারপরে ওই মহিলার জ্ঞান ফেরেনি, আমরা পুলিশে খবর দি।”
ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই মহিলাকে উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটিতে পাঠায়। মাঝ বয়সী ওই মহিলার এখনো পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি এবং তিনি কি করে ওখানে এলেন? কিভাবে এমন অবস্থা হলো? সমস্ত বিষয় খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।



















