বারুইপুরে গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

বারুইপুরে গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,২০ শে আগস্ট : শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক গৃহবধুর দেহ। মৃতার নাম রুমা মণ্ডল(২৫)। সোমবার ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার সূর্যপুর নাছান গাছি এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বারুইপুর থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার পর থেকে মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক।

স্থানীয় ও পুলিস সুত্রে খবর, ৫ বছর আগে ধপধপি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার নাছনগাছার রুমা মন্ডলের সাথে প্রেম করে বিয়ে হয়েছিল ওই এলাকার বাসিন্দা কালিদাস মন্ডলের। কালিদাস দিন মজুরের কাজ করে। তাঁদের ৩ বছরের মেয়ে ও আছে । মৃতার বাপের বাড়ির অভিযোগ, বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি লেগে ছিল স্বামী স্ত্রীর মধ্যে। মেয়েকে শারীরিক মানসিক অত্যাচার করা হত বলে ও অভিযোগ মৃতার পরিবারের। এদিন সকালেও অশান্তি হয়েছিল। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top