নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২০ শে আগস্ট : গলায় দড়ি ফাঁস লাগানো অবস্থায় ২ তলার শৌচালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার এক বছর ২৬ শের যুবকের । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার রামনগর পুরকাইত পাড়ায়,মৃত যুবকের নাম শুভঙ্কর পুরকাইত বয়স ২৬ । প্রতিবেশীদের অভিযোগ যে প্রেমিকাকে বিবাহের কথা শুভঙ্কর বাড়িতে বলায় শুভঙ্করের মা রাধা পুরকাইত মেনে না নেওয়াই গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে বক্তব্য প্রতিবেশীদের ,

কিন্তু শুভঙ্করের দিদি সমস্ত কথা অস্বীকার করেছে শুভঙ্করের মা রাধা পুরকাইত কথা বলার অবস্থায় ছিল না, তারা দিদি বলেন যে ওদের ১২ জানুয়ারি বিবাহের কথা ছিলো কিন্তু কি কারণে এই রকম অবস্থা কেন তা আমাদের জানা নেই । শুভঙ্কর পুরকাইত পেশায় একটি বেসরকারি সংস্থায় সিভিল ইঞ্জিনিয়ারের কাজ করতো বলে সূত্রের খবর ।



















