নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২০ শে আগস্ট : অষ্টম শ্রেণীর নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক ক্যারাটে শিক্ষক কে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ৷ অভিযুক্ত শিক্ষক গিরিধারী মল্লিক৷অভিযুক্ত শিক্ষক গোপালনগর এলাকাতেই ক্যারাটে শেখাতেন| গত এক বছর চার মাস ধরে ওই নাবালিকা ছাত্রী ওই শিক্ষকের কাছে ক্যারাটে শিখতেন | অভিযোগ সোমবার সন্ধ্যায় ওই নাবালিকা ছাত্রী যখন শিক্ষকের কাছে ক্যারাটে শিখছিলেন সেই সময় ছাত্রীর বিভিন্ন গোপন জায়গায় হাত দেয় ওই শিক্ষক|

এরপর কোনক্রমে শিক্ষকের হাত থেকে পালিয়ে আসে ওই নাবালিকা ছাত্রী এরপর বাবাকে সমস্ত ঘটনা জানালে এলাকার লোকেরা ওই শিক্ষককে আটকে রাখে৷ এরপর তাকে তুলে দেওয়া হয় গোপালনগর থানার পুলিশের হাতে | নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে ,মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে অভিযুক্ত কে ।



















