এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপের সঙ্গেও লিংক করতে হবে আধার কার্ড!

এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপের সঙ্গেও লিংক করতে হবে আধার কার্ড!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের আধার কার্ড বিতর্ক। এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপ-সহ যাবতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রের আইনজীবী তথা অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল। তাঁর দাবি, ভুয়ো খবর, মানহানিকর, আপত্তিকর ছবি বা ভিডিও এবং পর্নোগ্রাফি ছড়িয়ে পড়া রুখতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ জরুরি। ইতিমধ্যেই মাদ্রাজ, বম্বে এবং মধ্যপ্রদেশ হাই কোর্টে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করার দাবিতে তিনটি মামলাও হয়েছে।

যদিও, এখনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের এই প্রস্তাব ফেসবুক মেনে নেয়নি। তাছাড়া হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আধার নম্বর সংযোগের প্রশ্নই ওঠে না। কারণ, হোয়াটসঅ্যাপের যাবতীয় বার্তা এমনিতেই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। হোয়াটসঅ্যাপে কী মেসেজ চালাচালি হয়, তা কর্তৃপক্ষও জানে না। সুতরাং, সেই সুযোগে আধার কার্ডকে কাজে লাগিয়ে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। ফেসবুক-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলির আপত্তিতে এখনও আধার সংযোগ বাধ্যতামূলক না হলেও, কেন্দ্র যে ভবিষ্যতে সেই পদক্ষেপ করতে পারে তার ইঙ্গিত দিয়েছেন খোদ অ্যাটর্নি জেনারেল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top