নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,২১ শে আগস্ট : রাতের অন্ধকারে এক গৃহবধূর ঘরে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে জোর করে তাকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠলো প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম তাপস মণ্ডল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া এলাকায়। ঘটনার প্রতিবাদ করে ঐ গৃহবধূর ভাশুর ও স্বামী ও আক্রান্ত হয়েছেন অভিযুক্ত ও তার অনুগামীদের হাতে।

এ বিষয়ে এলাকার জনপ্রতিনিধিদের কাছে জানিয়ে ও সুবিচার না পেয়ে অবশেষে বুধবার বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন ঐ নির্যাতিতা ও তার পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। যদিও এই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত তাপস মণ্ডলকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।


















