দিল্লি : যেকোন সময় গ্রেফতার হতে পারেন চিদাম্বরম

দিল্লি : যেকোন সময় গ্রেফতার হতে পারেন চিদাম্বরম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে পি চিদাম্বরমকে। অযোধ্যা মামলার শুনানি শেষ হতেই এজলাস থেকে বেরিয়ে যান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। প্রধান বিচারপতির কাছে আবেদন করার কোনও সুযোগ পাননি চিদাম্বরমের আইনজীবী।
প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরমের বিরুদ্ধে লুক আউট জারি করেছে ইডি। যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন বলে জানা যাচ্ছে। সূত্রে খবর, বেশ কয়েকটি জায়াগায় চিদাম্বরমের খোঁজ চালায় ইডি ও সিবিআইয়ের আধিকারিকরা। চিদাম্বরম ‘বেপাত্তা’ বলে দাবি করেন তাঁরা।

আইনজীবী কপিল সিব্বলের আবেদন, তদন্তে পূর্ণ সহযোগিতা করা সত্ত্বেও তাঁর মক্কলের বিরুদ্ধে লুক আউট জারি করা হয়েছে। তাই দ্রুত পিটিশন তালিকাভুক্ত করা জরুরী। জবাবে বিচারপতি রমন বলেন, পিটিশন তালিকাভুক্ত করার ক্ষমতা তাঁর নেই। একমাত্র প্রধান বিচারপতিরই ক্ষমতা রয়েছে। কিন্তু অযোধ্যা মামলা নিয়ে শুনানিতে ব্যস্ত থাকেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের সাংবিধানিক বেঞ্চ। অযোধ্যা মামলা নিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ব্যস্ত থাকায় পিটিশন নথিভুক্ত করার সুযোগ পাননি কপিল সিব্বলরা।
আজ সকালে প্রাক্তন অর্থমন্ত্রীর উদ্দেশে লুক আউট জারি করে ইডি। গতকাল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তদন্তকারীদের অভিযোগ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top