সংশোধানারে বন্দী এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য

সংশোধানারে বন্দী এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা,২২ শে আগস্ট : সংশোধানারে বন্দী এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর সংশোধনাগারে। মৃতের নাম কাজল দে(৩১)। বুধবার বিকেলে সংশোধনাগারের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন জেল কতৃপক্ষ। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। মৃত্যুর কারন জানতে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ। পাশাপাশি মৃতের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top