৩৭০ ধারা বাতিলের সমর্থনে বিজেপির বাইক মিছিল ঘিরে ধুন্ধুমার কান্ড

৩৭০ ধারা বাতিলের সমর্থনে বিজেপির বাইক মিছিল ঘিরে ধুন্ধুমার কান্ড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা,২২ শে আগস্ট :উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার কল্যাণী-বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে সংলগ্ন সোদপুর মুরাগাছায় বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সমর্থনে বিজেপির বাইক মিছিলকে ঘিরে পুলিশ ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ধুন্ধুমার কান্ড বাধে।

 

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ সরাসরি পুলিশ তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা কর্মীদের মত কাজ করতে শুরু করেছে। পুলিশ সূত্রে খবর বিজেপির এই বাইক মিছিলের আগাম অনুমতি ছিল না। এছাড়াও এই বাইক বাহিনী এলাকায় বেরোলে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়াতে পারে তাই ঘোলা থানার পুলিশ বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে সংলগ্ন মুরাগাছায় আটকে দেয় । তার পর বিজেপির কর্মীরা বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌছে লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top