ইসিএলের জমিতে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা

ইসিএলের জমিতে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২২ শে আগস্ট :ইসিএলের জমিতে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার পাহাড়গোড়া গ্রামে। উচ্ছেদে বাধা দিতে গেলে কয়েকজন স্থানীয়কে আটক করেছে পুলিশ।

এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদ্যু লাঠিচার্জও করে। প্রসঙ্গত, সালানপুর পাহাড়গোড়া গ্রামে হাইকোর্টের নির্দেশে ইসিএলের জমিতে উচ্ছেদ শুরু হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী, ইসিএলের নিরাপত্তা রক্ষী, ইসিএলের আধিকারিকর সালানপুর ব্লক প্রশাসন উপস্থিতিতে এই উচ্ছেদ হয়। উচ্ছেদ করার সময় স্থানীয় কয়েকজন বাধা দিতে গেলে পুলিশ তাদের আটক করে। শেষ পর্যন্ত বাড়িগুলি খালি করে ভেঙে ফেলা হয়। ইসিএলের আধিকারিক জানিয়েছেন হাইকোর্টের নির্দেশ মতো উচ্ছেদ করা হয়েছে। এমনকি ১২ টি খতিগ্রস্থ পরিবারের খতিপুরনের টাকা আদালতে জমা করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top