নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,২২ শে আগস্ট : বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ বাঁকড়া চৌমাথা ঘটনা। বৃহস্পতিবার রাত একটা নাগাদ মুখে কালো কাপড় বেঁধে সশস্ত্র অবস্থায় একদল দুষ্কৃতী ডাকাতি করা জন্য জনৈক নির্মল রায়ের বাড়িতে গেট ও তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকে ।প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল ।সেই সময় ডাকাতি করার চেষ্টা করলে।

বছর ৬৫ নির্মল রায় ও তার স্ত্রী মালতি রায় বড় ছেলে বিদ্যুৎ রায় ।মেজো ছেলে প্রদ্যুৎ রায় ছোট ছেলে দেবদূত রায় পুত্রবধূরা বাধা দিলে সংঘর্ষে জড়িয়ে পড়ে রীতিমত ডাকাতি করার চেষ্টা রুখে দিয়ে। তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের যেমন মাথায় পিস্তল ঠেকিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ মারধর দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাল্টা মারধর শুরু করে রায় পরিবার ।তারাও প্রায় এক ঘন্টা তাদের সঙ্গে গৃহযুদ্ধে সমানে সমানে টক্কর দেয়।অবশেষে কিছু না নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু এক ঘন্টা ধরে তান্ডব লীলা চললো স্থানীয় গ্রামবাসীরা কেউ এগিয়ে আসলো না ।এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু দুষ্কৃতীদের আঘাতে মোট একই পরিবারে মহিলা সহ ৫ জখম হয়েছে। তাদের তিনজনকে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এর পিছনে পুরনো শত্রুতা না ডাকাতি করার উদ্দেশ্য ছিল পুরোটাই তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।



















