নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,২২ শে আগস্ট : প্রাক্তন অর্থমন্ত্রী তথা কেন্দ্রীয় কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকাল থেকে ঘোষপাড়া রোড এর উপর ইছাপুর বাদামতলা মোড়ে কংগ্রেস কর্মী সমর্থকরা পথ অবরোধ করে তাদের দাবি অনৈতিকভাবে পি চিদাম্বরম কে মোদি সরকার গ্রেপ্তার করেছে l

এই গ্রেফতারের প্রতিবাদে ঘোষপাড়া রোড অবরোধ করে ফলে কংগ্রেসের এই অবরোধের ফলে ব্যস্ততম ঘোষপাড়া রোড সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে দীর্ঘ ৩০ মিনিট চলার পর নোয়াপাড়া থানার পুলিশ এসে অবরোধকারীদের ওখান থেকে উঠিয়ে দেয় এরপর ধীরে ধীরে ব্যস্ততম ঘোষপাড়া রোড স্বাভাবিক হয় l



















