গৃহবধুর উপর অ্যাসিড হামলা , জখম শিশু কন্যা

গৃহবধুর উপর অ্যাসিড হামলা , জখম শিশু কন্যা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,২২ শে আগস্ট : গৃহবধুর উপর অ্যাসিড হামলা , জখম শিশু কন্যা। রাতে খাওয়া-দাওয়া করে নিজের বাড়িতেই ঘুমিয়ে ছিলেন গৃহবধূ ও তার কন্যা সন্তান, আচমকা অ্যাসিড হামলা গৃহবধূর ওপর I

ঘটনায় জখম তার শিশুকন্যাটিও, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাগদা থানার করঙ্গ এলাকায়, গৃহবধূর দাবি রাতে খাওয়া-দাওয়া করে তিনি যখন ঘরে শুয়ে ছিলেন সে সময় জানালা দিয়ে কে বা কারা হঠাৎ এসিড ছুড়ে মারে, এসিডে গৃহবধুর মুখ ,কপাল গলা সহ শরিরের,বিভিন্ন জায়গা । ঘটনায় জখম গৃহবধূর পাশে শুয়ে থাকা তার শিশু কন্যা ও ,এদিন সকালে আহতদের নিয়ে আসা হয় বাগদা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়৷ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বাগদা থানায়, কিন্তু কে বা কারা এমন হামলা চালালো তা বুঝতে পারছেন না গৃহবধূ ও তার পরিবার ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top