নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২২ শে আগস্ট :এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে l ঘটনাটি ঘটেছে বকুলতলা থানার শাহজাদাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজয়নগর গ্রামে। 
অভিযুক্তের নাম মহাদেব হালদার। বিবাহিত, ২৪বছর বয়স, সে পেশায় ফল ব্যবসায়ী। গতকাল বিকেল চারটের সময় রুপসা হালদার নামে ১২ বছরের এক নাবালিকা তার বাড়ির পাশে একটি পুকুর পাড়ে বসে ছিল সেই সময় অভিযুক্ত মহাদেব হালদার তাকে ডেকে নিয়ে গিয়ে বাড়ির বাথরুম ঘরের মধ্যে ঢুকিয়ে বাজে আচরণ করে এবং ধর্ষণ করে বলে অভিযোগ ওখান থেকে রুপসা হালদার পালিয়ে এসে তার বাবা-মাকে সমস্ত বিষয়টা খুলে বলে । তারপর রূপসা হালদারের বাবা মা ,তার পরিবারের লোক বকুলতলা থানাতে লিখিত অভিযোগ দায়ের করে ।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ও তার পরিবার ।এই ঘটনার তদন্ত শুরু করেছে বকুলতলা থানা পুলিশ l


















