বিজেপি করায় হেনস্থার অভিযোগ তৃনমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে

বিজেপি করায় হেনস্থার অভিযোগ তৃনমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর,২২ শে আগস্ট :বিজেপি করায় নিত্যদিন অশ্রাব্য গালাগালি তৃনমূল আশ্রিত দুস্কৃতীদের। প্রতিবাদ করতে যাওয়ায় মারধর, এক মহিলার কান কেটে নেওয়া ও সোনার গহনা লুট করার অভিযোগ কে ঘিরে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্নজোড়ায়। দুস্কৃতীর বিরুদ্ধে কর্নজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের বিজেপি কর্মী সুকুমার দাস ও তাঁর স্ত্রীর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

রায়গঞ্জের কর্নজোড়ার বাসিন্দা সুকুমার দাস বিজেপির একজন সক্রিয় কর্মী। এলাকার তৃনমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীরা তাঁর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অশ্রাব্য গালিগালাজ করে বলে অভিযোগ। বুধবার রাতে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সুকুমার দাস ও তার স্ত্রী অঞ্জনা দাস এর প্রতিবাদ করেন। প্রতিবাদ করতেই দুস্কৃতীরা সুকুমারবাবুকে হেনস্তা করতে শুরু করে। ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় সুকুমার দাসের উপর। স্বামীকে বাঁচাতে স্ত্রী অঞ্জনা দাস এগিয়ে এলে দুস্কৃতীরা ধারালো অস্ত্রের কোপ দিয়ে অঞ্জনা দেবীর কান কেটে দেয়। পাশাপাশি অঞ্জনাদেবীর গলায় থাকা সোনার চেন, কানের দুল ছিনতাই করে পালিয়ে যায় দুস্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় অঞ্জনা দেবীকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার কানে ছটি সেলাই পড়ে। বিজেপি কর্মী দাস দম্পতি রাতেই কর্নজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনায় রায়গঞ্জের কর্নজোড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top