নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৩ শে আগস্ট :মিড ডে মিল নিয়ে উদ্ভুত বিতর্কের পর এবার নতুন করে নির্দেশিকা পাঠালো রাজ্য সরকার। এই নির্দেশিকায় সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিনের খাবারের তালিকা লিখে দেওয়া হয়েছে। এই তালিকা মেনেই প্রতিদিন খাবার পরিবেশন করতে হবে। সব পুরসভার চেয়ারম্যান, সব পঞ্চায়েত সমিতির সভাপতি ও সব BDO দের এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।



















