পুকুরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

পুকুরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২৭শে আগস্ট : শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর আমবাড়ি থানার অন্তর্গত ফারাবাড়ী এলাকায় একটি পুকুরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় । জানা গেছে এদিন স্থানীয় এলাকাবাসীরা সকালে ওই পুকুরে ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে। এরপর খবর দেওয়া হয় আমবাড়ি থানায়। পরে ঘটনাস্থলে আমবারি ফাঁড়ির থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। যদিও মেয়েটার নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তবে ওই ব্যক্তি কি করে এখানে এলেন তাও খতিয়ে দেখছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top