বেসরকারি ব্যাংকের ঋণের টাকা চাইতে গেলে ফিল্ড অফিসারকে মারধর, গ্রেপ্তার ব্যক্তি

বেসরকারি ব্যাংকের ঋণের টাকা চাইতে গেলে ফিল্ড অফিসারকে মারধর, গ্রেপ্তার ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৮ শে আগস্ট :একটি বেসরকারি ব্যাংকের কাছে ৪২ লক্ষ ৭৮ হাজার ৯৫ টাকা লোন নিয়েছিলেন কৈখালীর বাসিন্দা আমিরুজ্জামান। সেই লোনের টাকা চাইতে যান ব্যাংকের ফিল্ড অফিসার। তাকে বেধড়ক মারধর করেন আমিরুজ্জামান। এছাড়া আমিরুজ্জামান ওই ফিল্ড অফিসারকে হুমকি দেন । এই অভিযোগে তাকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। তার বিরুদ্ধে ৩৪২, ৩২৩, ৫০৬, ৩৭৯, ৪০৬ এবং ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

জানা গিয়েছে কেডিট কার্ডের মাধ্যমে ওই বেসরকারী ব্যাংকের কাছ থেকে আমিরুজ্জামান লোন নেন। বিবেক নামে ওই ব্যাংকের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ধার ফেরত চাইতে ফিল্ড অফিসার সন্তশ প্রসাদ এবং তার এক সহকর্মী আমিরুজ্জামানের কাছে যান । তাদের লেকটাউনে একটি ঘরে আটকে রেখে মারধর করা হয়। সন্তোষ বাবু গুরুতর ভাবে জখম হন। শুধু তাই নয়, তাকে আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে হয় । এমনকি ফের ধার চাইতে এলে তাদেরও এরকম অবস্থা করে দেওয়া হবে হুমকি দেয় কাজী আমিরুজ্জামান। এই অভিযোগের ভিত্তিতে বুধবার তাকে আদালতে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top