বোমার স্তুপে পরিণত বীরভূম, ফের ৪০ টি তাজা বোমা উদ্ধার

বোমার স্তুপে পরিণত বীরভূম, ফের ৪০ টি তাজা বোমা উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম ,২৮ শে আগস্ট : একের পর এক বোমাবাজিতে শিউরে উঠছে বীরভূম। সংবাদের শিরোনামে ধরা দিচ্ছে বীরভূম । রাজনৈতিক মহলের অনেকের মন্তব্য, বোমার স্তুপে পরিণত হয়েছে এই জেলা। তবে পুলিশও হাত গুটিয়ে বসে নেই, বীরভূমের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্রে খবর পেয়ে তারা উদ্ধার করে চলেছে তাজা তাজা বোমা। বুধবার সকালে সাঁইথিয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাঁইথিয়া বোলপুরের রাস্তার ধারে বাতাসপুরের কাছে দুটি বালতি থেকে ৪০টি তাজা বোমা উদ্ধার করে। বোমাগুলি উদ্ধারের পর খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। বোম স্কোয়াড ঘটনাস্থলে এসে বোমা-গুলি নিষ্ক্রিয় করবে। পুরো জেলা জুড়ে বোমাবাজি এবং তাজা বোমা উদ্ধারকে ঘিরে জেলাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top