
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৮ শে আগস্ট :সদ্য দল বদলেছেন শোভন চট্ট্যোপাধ্যায়। জোড়া ফুল শিবির থেকে ডিরেক্ট এন্ট্রি নিয়েছেন পদ্মশিবির। শিবির বদলিয়ে দিব্য ছিলেন তিনি। কিন্তু এবার বড়সড় তোপের মুখে পড়তে চলেছেন শোভন চট্ট্যোপাধ্যায়। তোপটা নারদাকান্ড। সারদা-নারদা জট যেন খুলছেইনা।উপরন্তু জটে জড়িয়ে পড়ছেন একাধিক রাজনীতিক। এবার জরুরী তলব হানলো শোভনের বিরুদ্ধে। শুধু শোভন নয়, তলবের তালিকায় রয়েছেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারও। শনিবার জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে শোভন-অপরূপাকে। ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন ম্যাথু-কেডি সিং। দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ।



















