
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৮ শে আগস্ট : চিকিৎসক আন্দোলনের সেই ভয়াবহ দিনগুলোর কথা এখনও ভোলেনি এনআরএস তথা সাধারণ মানুষ। আর তার মাঝেই নার্সদের বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তেজনা ছড়াল এনআরএসে। কেন্দ্রীয় হারে বেতন বৃদ্ধি-সহ তিন দফা দাবিতে অবস্থান বিক্ষোভের পথে হাঁটলেন এনআরএসের নার্স সংগঠন। বুধবার সকাল থেকেই ইমার্জেন্সি গেটের সামনে অবস্থান-বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।



















