
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২৯ শে আগস্ট :পুলিশ ফাঁড়ি সরিয়ে অন্যএ থানা তৈরির বিরুদ্ধে গ্রামবাসীদের পথ অবরোধ বিক্ষোভ | বাগদা থানার মালিপোতা পঞ্চায়েতের নাটাবেড়িয়া এলাকার ঘটনা | বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ চলছে বনগাঁ সিন্দ্রানী বাজিত পুর সড়কে | অবরোধের জেরে তীব্র যান জট |
এলাকাবাসীর দাবী দীর্ঘ চল্লিশ বছর ধরে বাগদা থানার নিয়ন্ত্রনাধীন স্থানীয় নাটাবেড়িয়াতে পুলিশ ফাঁড়ি রয়েছে । কিন্তু বিশেষ সূত্রে এলাকাবাসীরা জানতে পারেন প্রশাসনিক দিকেন্দ্রীকরনের স্বার্থে নাটাবেড়িয়া পুলিশ ফাঁড়ি থানায় রুপান্তরিত হবে | থানা তৈরি হবে নাটাবেড়িয়া থেকে ৬ কিলোমিটার দুরে সিন্দ্রানীতে | ঘটনা জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসি | তাদের দাবি এলাকায় দুষ্কৃতী দৌরাত্ব ও সাম্প্রদায়ীক হিংসা ঠেকাতে নাটা বেড়িয়াতে পুলিশ ফাঁড়ি তৈরি হয়ে ছিল | এখন অন্যএ থানা তৈরি হলে এলাকা আবার উত্তপ্ত হবে পাশাপাশি দুষ্কৃতী দৌরাত্ব বেড়ে যাবে |
স্থানীয় প্রশাসন অবশ্য এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে | বিক্ষোভ কারী দের দাবি প্রশাসনিক সিদ্ধান্ত বদল না হওয়া পর্যন্ত অবরোধ বিক্ষোভ চলবে | এ বিষয়ে মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসমা তারামণ্ডল জানান, এলাকায় বাসীদের দাবি সঠিক তবে এরকম প্রশাসনিক কোন নির্দেশ এখনো হাতে পায়নি, এখানেই থানা থাকলে ভালো হবে বলে দাবি প্রধানের l



















