বেপরোয়া ভাবে বাইক চালানোই মৃত ১ আহত ২

বেপরোয়া ভাবে বাইক চালানোই মৃত ১ আহত ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর,২৯ শে আগস্ট : বেপরোয়া ভাবে বাইক চালানোয় বলি এক।শ্রাদ্ধাঅনুষ্ঠান থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত এক গুরুতর আহত দুজন। বাইকটিতে তিনজন মিলে ভোর রাতে ফেরার পথে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মন্দিরের গ্রিল ভেঙে ঢুকে যায় ।এই তিন যুবক তাজপুরের একটি বেসরকারি হোটেলের কর্মী ।ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দিলীপ নায়ক নামের এক যুবকের।রামনগর থানার পুলিশ উদ্ধার করে এই তিনজনকে ।তাদেরকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘটনাস্থলে দিলীপের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন ।বাকি দুই যুবকের আঘাত গুরুতর হওয়ায় তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে কাঁথি মহকুমা হাসপাতালে রেফার করেছে ।এক বন্ধুর বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিল এই তিন যুবক ।দিঘা কাঁথি জাতীয় সড়কের উপর রামনগর থানা এলাকার ফতেপুরে এই দুর্ঘটনা ঘটে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top