
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৯ শে আগস্ট : নিষিদ্ধ ঔষধ (মাদক) পাচার চক্রের সাথে জড়িত ছয় জনকে গ্রেফতার করলো সিআইডি দল।গতকাল রাতে নিউটাউন নারকেল বাগান মোড় থেকে তাদের ধরা হয়।
সিআইডি সূত্রে খবর গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে নারকেল বাগান মোড়ে হানা দেয় সেখান থেকে ছয় জনকে গ্রেফতার করা হয়।বাকি আরো কয়েকজন পালিয়ে যায়।এদের কাছ থেকে বেশ কয়েকয়টি ব্যাগ উদ্ধার হয়।সেই ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় নিষিদ্ধ ঔষধ (ফেনসিডিল)।কোথা থেকে এগুলো নিয়ে আসা হচ্ছিল আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে খতিয়ে দেখা হবে।আজ তাদের বারাসাত কোর্টে তুলে নিজেদের হেফাজতে নেবে।



















